বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ ডিসেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ সতর্ক বার্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অ্যাডভোকেসি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় অন্তর্ভুক্তিমূলক ও এলাকাভিত্তিক দুর্যোগ সতর্ক বার্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে কারিতাসের ডিআইডিআরএম কল প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সময়োপযোগী সতর্ক বার্তা নিশ্চিত করার উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারী নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ সতর্ক বার্তা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এলাকা ভিত্তিক তথ্য ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সতর্ক বার্তা প্রচার করা হলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শুভ বিশ্বাসের সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরআর অফিসার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, কামাল হোসেন, ফরহাদ হোসেন, মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্যা, মাসুম বিল্লাহ মিন্টু, মোঃ মোস্তফা কামাল, সীমা রানী মন্ডল, সেলিনা গাউস, আমেনা খাতুন, বিবাহ রেজিস্ট্রার দ্বীন মোহাম্মদ, প্রভাষক রবিউল ইসলাম, সিপিপি সদস্য মোঃ নজরুল ইসলাম, মাহমুদ হাসান, প্রতিবন্ধি সদস্য শরিফুল ইসলাম মিল্টন, রাফেজা খাতুন, অহিদ মোল্যা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!