বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘হাওয়া’ নির্মাতার নতুন সিনেমা ‘রইদ’

বিনোদন ডেস্ক: ‘হাওয়া’ দিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা জন্ম দেওয়ার তিন বছর পর আবারও নতুন কাজ নিয়ে ফিরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এবার তিনি হাজির হয়েছেন নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে; যা নিয়ে এখন তোলপাড় নেটমাধ্যম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। ট্রেলার প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ দর্শক; সবার প্রতিক্রিয়া প্রায় এক। অনেকেরই ধারণা, এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নতুন এক অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।

ট্রেলারে যেমন দেখা গেল ‘রইদ’ ট্রেলারটির প্রতিটি ফ্রেম যেন কথা বলে। শুরুতেই পর্দায় ভেসে ওঠে এক ম্লান অথচ তীব্র রোদের খেলা। প্রচলিত কমার্শিয়াল সিনেমার চাকচিক্য নয়, বরং ট্রেলারজুড়ে ছিল এক ধরনের গুমোট রহস্য আর ধূসর রঙের আধিপত্য। ব্যাকগ্রাউন্ডে চড়া মিউজিকের বদলে শোনা গেছে প্রকৃতির শব্দ আর চরিত্রের দীর্ঘশ্বাস।

নাজিফা তুষিকে এখানে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন লুকে। সাদামাটা শাড়ি, চোখেমুখে বিষণ্নতা আর অব্যক্ত যন্ত্রণার ছাপ। অন্যদিকে মোস্তাফিজুর নূর ইমরানকে চেনা দায়! তার রাফ অ্যান্ড টাফ লুক আর তীক্ষ্ণ চাহনি বলে দেয়, পর্দায় তিনি ভয়ংকর কিছু ঘটাতে চলেছেন।

সংলাপ খুব কম, তবে যেটুকু আছে তা যেন তীরের মতো বিঁধে যায়। ট্রেলারের সিনেমাটোগ্রাফি এতটাই নান্দনিক যে, অনেক দর্শক এর সঙ্গে মালয়ালম আর্ট ফিল্মের তুলনা টানছেন। অগ্নিকাণ্ডের দৃশ্য, আলো-ছায়ার আবহ- সব যেন ছিল অনন্য মাত্রায়।

লার প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে নেটিজেনদের। কেউ লিখেছেন, ‘মনে হইলো মালায়লাম মুভির বাংলা ডাবিং ট্রেলার দেখলাম… জাস্ট আগুন!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ভাই রে ভাই ফ্রেমগুলো একেকটা ভিন্ন ভিন্ন গল্প বলে! কি সুন্দর সিনেমাটোগ্রাফি!’ আরেক নেটিজেনের মত, “‘রইদ’ একটা হিস্ট্রি ক্রিয়েট করার মত সিনেমা। আমাদের দেশেও এমন অসাধারণ কাজ হচ্ছে, দেখে ভালো লাগছে।”

এদিকে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির বিভিন্ন কলাকূশলীরা। মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। সব মিলিয়ে ‘হাওয়া’র পর সুমনের ‘রইদ’ যে দর্শকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী করে দিয়েছে, তা বলাই বাহুল্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০