বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্ধুত্ব থেকে মানবিকতায়: শ্যামনগর উপকূলে ৩ হাজার কম্বল ও ১শ’ স্কুলব্যাগ বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: বন্ধুত্বের বন্ধনকে মানবিক দায়বদ্ধতায় রূপ দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ ফেসবুক গ্রুপ। তাদের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং সুবিধাবঞ্চিত ১শ’ স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে শীতার্ত দুস্থ মানুষের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারের ১শ’ স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থীকে বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীসহ স্কুলব্যাগ প্রদান করা হয়। পরে সকাল ১১টায় কলবাড়ী নেকজেনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরও ১ হাজার কম্বল বিতরণ করা হয়।

গ্রুপের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ করা হয়। শীতপ্রবণ ও দরিদ্র অধ্যুষিত এলাকা চিহ্নিত করে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় সুষ্ঠুভাবে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. আব্দুর রহিমের সমন্বয়ে উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুর করিম, গ্রুপের মডারেটর জয়নুল আবেদীন জয়, সদস্য ফয়সাল বিন আলম, আলমগীর কবির রুবেল, গোপাল, শান্ত, লিপি, শিলা, এবাদুল, পারভেজ, মোস্তাফিজ, জিয়া, রানা, তমাল, আসিব, জানি, সারওয়ার, এসআই সেলিম প্রমুখ।

আয়োজকেরা জানান, এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম শুধু বন্ধুত্ব রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই নিয়মিত মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো ও ঝরে পড়া রোধ করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০