বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ডিসেম্বর ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লন্ডনে ফিলিস্তিনের প্ল্যাকার্ড হাতে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের জলবায়ু আন্দোলন ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে একটি বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারের সময় তিনি একটি প্ল্যাকার্ড ধরে ছিলেন। এতে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।

বিক্ষোভের আয়োজকদের দাবি, গ্রেটা থুনবার্গকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় আটক করা হয়েছে। তারা বলেন, কেবল ওই প্ল্যাকার্ড প্রদর্শনের কারণেই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেটা থুনবার্গ অ্যাসপেন ইনসিওরেন্স–এর দফতরের বাইরে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে জড়িত।

যুক্তরাজ্য সরকার গত জুলাই মাসে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের আন্দোলনকারী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের ভাষ্য অনুযায়ী, সংগঠনটি আইনভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এই নিষেধাজ্ঞার পর থেকে যুক্তরাজ্যে শত শত মানুষ গ্রেফতার হয়েছেন। শুধু সংগঠনটির প্রতি সমর্থন জানানো বা সংশ্লিষ্ট স্লোগান ও প্রতীক ব্যবহারের অভিযোগে গ্রেফতারের সংখ্যা বাড়ছে।

গ্রেটা থুনবার্গের আটক হওয়ার ঘটনায় মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, রাজনৈতিক মত প্রকাশকে সন্ত্রাসবাদের সঙ্গে এক কাতারে ফেলা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার ও বাক্‌স্বাধীনতার জন্য হুমকি।

বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনের ওপর নজরদারি ও দমনমূলক ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধ হওয়ার পর প্রতিবাদ, ব্যানার ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেওয়ার কারণে গ্রেফতার করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705