বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৬ বলে সেঞ্চুরি! ইতিহাস গড়লেন সূর্যবংশী

ডেস্ক রিপোর্ট: ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী সিনিয়র পর্যায়ে নিজের বিধ্বংসী ব্যাটিং ধারাবাহিকতা বজায় রেখে ইতিহাস গড়েছেন। বুধবার বিজয় হাজারে ট্রফির প্লেট লিগের উদ্বোধনী ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার।

রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই অরুণাচল বোলারদের ওপর চড়াও হন সূর্যবংশী। চার-ছক্কার বন্যায় মাত্র ৩৬ বলে শতক পূর্ণ করেন তিনি, যেখানে ছিল একাধিক দর্শনীয় ছক্কা।

এই ইনিংসের মাধ্যমে ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

ভারতীয়দের মধ্যে এর চেয়েও দ্রুত সেঞ্চুরির রেকর্ড রয়েছে শুধু অমলপ্রীত সিংয়ের। ২০২৪ সালে ৩৫ বলে শতক করেছিলেন তিনি। বৈভবের ৩৬ বলের সেঞ্চুরি বিশ্ব লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে চতুর্থ দ্রুততম।

চমক এখানেই শেষ নয়। মাত্র ৫৪ বলে দেড় শ রান স্পর্শ করেন সূর্যবংশী, আর তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ১৮ ওভারের মধ্যেই ২০০ রান পেরিয়ে যায় বিহার। এই পথে তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির (৬৪ বল) রেকর্ডও ভেঙে দেন। তবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো ডি ভিলিয়ার্সেরই, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ছক্কা ও ১৫ চারে ৭০ বলে ১৬৫ রানে অপরাজিত আছেন তিনি।

এটি সূর্যবংশীর সিনিয়র পর্যায়ের লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম শতক, যা এসেছে মাত্র তার সপ্তম ম্যাচেই। অনূর্ধ্ব-১৯ পর্যায় পেরিয়ে সিনিয়র ক্রিকেটেও যে তিনি বড় মঞ্চের জন্য প্রস্তুত, এই ইনিংস তারই জোরালো বার্তা দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০