বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবের দ্রুততম সেঞ্চুরি, এক ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে বুধবার প্রথম দিনেই রেকর্ডের পর রেকর্ড হয়েছে। বৈভব সূর্যবংশীর ৮৪ বলে ১৯০ রানের ঝড়ো ইনিংসের পর সাকিবুল গনি ও ইশান কিষাণ অবিশ্বাস্য ব্যাটিং করেন। পুরুষদের লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের চারটি দ্রুততম সেঞ্চুরির তিনটিই হলো বিজয় হাজারে ট্রফিতে একই দিনে। প্রথমে বৈভব ৩৬ বলে শতক হাঁকান, তারপর ৩৩ বলে কিষাণ ও পরে ৩২ বলে সাকিব তিন অঙ্কের ঘরে পৌঁছান। দুটি ভিন্ন ভেন্যুতে এই রেকর্ড ভাঙাগড়ার খেলা হলো। কেবল দুজন ব্যাটার লিস্ট এ ক্রিকেটে সাকিবের চেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন- জেক ফ্রেসার ম্যাকগুর্ক ও এবি ডি ভিলিয়ার্স।

ঝারখণ্ডকে সৈয়দ মুশতাক আলী ট্রফি জয়ে ম্যাচ জয়ী সেঞ্চুরি করার এক সপ্তাহ পর আহমেদাবাদে কর্ণাটকের বিপক্ষে ঝড় তোলেন কিষাণ। তার কিছুক্ষণ আগে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে ৩২ বলে শতক হাঁকান সাকিব। তাতে লিস্ট এ ক্রিকেটে রেকর্ড ৫৭৪ রান করে দলটি। এই দিনে আরও বেশ কিছু রেকর্ড হয়েছে-

৫৭৪/৬- পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রান করেছে বিহার। এই ফরম্যাটে আর একটি পাঁচশ ছাড়ানো ইনিংস হয়েছিল ২০২২-২৩ বিজয় হাজারে ট্রফিতে, ওইবারও অরুণাচল ছিল ‘ভুক্তভোগী’।

তবে নারী-পুরুষ লিস্ট এ ক্রিকেট মিলিয়ে বিহারের সংগ্রহ দ্বিতীয় স্থানে। সবার উপরে শ্রীলঙ্কায় ঘরোয়া ওয়ানডের একটি ইনিংস, ২০০৭ সালে পুষ্পানন্দ লেডিসের বিপক্ষে ক্যান্ডিয়ান লেডিস ক্রিকেট ক্লাব ৬৩২ রান করেছিল।

৫৯- ১৫০ করতে বৈভব সূর্যবংশীর লেগেছে ৫৯ বল। পুরুষদের লিস্ট এ ক্রিকেটে এটি দ্রুততম ১৫০। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলের রেকর্ড ভেঙেছেন তিনি।

৩২- একই ম্যাচে সাকিবুল গনি ৩২ বলে সেঞ্চুরি করেছেন, লিস্ট এ ক্রিকেটে কোনো ভারতীয়র সবচেয়ে দ্রুততম।

৩৮- বিহার তাদের ইনিংসে মোট ৩৮ ছক্কা মেরেছে। পুরুষ লিস্ট এ-র এক ইনিংসে সর্বোচ্চ। ২০১৯ সালে কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিপক্ষে কানাডার ২৮ ছক্কার রেকর্ড ভেঙেছে তারা।

১- বিজয় হাজারে ট্রফিতে এক ইনিংসে তিন সেঞ্চুরির ঘটনা প্রথম। বৈভব ও সাকিবের পর আয়ুশ লোহারুকা ১১৬ রান করেন।

১৪ বছর ২৭২ দিন- বুধবার বৈভবের বয়স ১৪ বছর ২৭২ দিন, লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। আগের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন জহুর এলাহি। ১৯৮৬ সালে রেলওয়েসের বিপক্ষে নিজের দ্বিতীয় লিস্ট এ ম্যাচে ১০৩ রান করেন ১৫ বছর ও ২০৯ দিন বয়সী ক্রিকেটার।

সিনিয়র লেভেলে বৈভব চার সেঞ্চুরি করেছেন। আগের তিনটি টি-টোয়েন্টি ক্রিকেটে। ১৫ বছর বয়স হওয়ার আগে আর কোনো ক্রিকেটার লিস্ট এ ও টি-টোয়েন্টি ক্রিকেট দুটোতেই শতক করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১০

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১১

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১২

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৪

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৫

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৬

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৭

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১৮

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১৯

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!