বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের চাঁচাই খ্রিস্টান মিশনে চলছে বড়দিনের ৫ দিনব্যাপী উৎসব

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই খ্রিস্টান মিশনে শুভ বড়দিন উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী উৎসব।

প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে চলছে এই উৎসব।

২৪ ডিসেম্বর রাত ১২টায় পবিত্র খ্রিস্টযোগের মাধ্যমে উৎসবের শুরু হয়। এতে পৌরহিত্য করেন রেভা ফাদার জাম্বিত নিত্তি। ২৫ ডিসেম্বর সকাল ৮টায় পবিত্র খ্রিস্টযোগ পরিচালনা করেন রেভা ফাদার লুইস পাচ্চি।

এছাড়া ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির পরিবেশনায় বাউল সংগীত, ২৭ ডিসেম্বর রাত ৭টা ৩০ মিনিটে ভোমরা দীপা নাট্য সংস্থার পরিবেশনায় সামাজিক নাটক ‘মাটির বাসরে প্রেমের সমাধি’, ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কলারোয়া শিল্পকলা একাডেমির বাউল সংগীত এবং ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় সামাজিক নাটক ‘গরিব কেন মরে’ মঞ্চস্থ হবে।

চাঁচাই খ্রিস্টান মিশন শুভ বড়দিন উদযাপন কমিটির সভাপতি তারক মন্ডল ও সাধারণ সম্পাদক তপন মন্ডল বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!