বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৭ ডিসেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফারুকীর সিনেমার নায়িকা মোদির বিজেপি ছেড়ে এখন মমতার দলে

বিনোদন ডেস্ক: অভিনয় থেকে রাজনীতি, শোবিজের তারকাদের জন্য এই যাত্রা নতুন নয়। বিশ্বের অনেক তারকাই রাজনীতিতে এসে সাফল্য পেয়েছেন। কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রও রাজনীতিতে সক্রিয় অনেকদিন ধরে। তিনি ভারতে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একজন কর্মী ছিলেন। তবে নির্বাচনের আগ মুহূর্তে দল বদল করে চমকে দিয়েছেন।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিল তার এই দল বদলের সিদ্ধান্ত। নরেন্দ্র মোদির বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলিউডের এই তারকা।

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তিনি যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে। পশ্চিমবঙ্গের আইন ও স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে নাম লেখান পার্ণো।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন পার্নো মিত্র। সে নির্বাচনে তৃণমূল প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি তিনি। এরপর থেকেই রাজনৈতিক মহলে তার দল বদলের গুঞ্জন চলছিল। আগামী বিধানসভা নির্বাচনের আগেই সেই জল্পনাই বাস্তবে রূপ নিল।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় পার্নোর জন্ম ১৯৮৯ সালের ৩১ অক্টোবর কলকাতায়। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। পড়াশোনা করেছেন আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে এবং পরে লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে অঞ্জন দত্ত পরিচালিত সিনেমা ‘রঞ্জনা আমি আর আসব না’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পার্নো মিত্রের। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য প্রশংসিত হন এবং সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন।

‘ডুব’ সিনেমায় নুসরাত ইমরোজ তিশার সঙ্গে পার্নো মিত্র

তিনি চলচ্চিত্র নির্মাতা বর্তমান বাংলাদেশের সংস্কৃকি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‌‘ডুব’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে নাম লেখান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০