বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ডিসেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্লাস্টিকমুক্ত সুন্দরবনের দাবিতে ক্যাম্পেইন

oplus_2097154

শ্যামনগর প্রতিনিধি: যুব নেতৃত্বে সুন্দরবন সুরক্ষা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পরিকল্পনা সভা এবং প্লাস্টিকমুক্ত সুন্দরবনের দাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সিডিও’র আয়োজনে এবং সুইডিশ দূতাবাসের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সুন্দরবনের কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারে প্লাস্টিক কুড়ানোর কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সিডিও ইয়ুথ টিমের সদস্যরা ইকো ট্যুরিজম সেন্টার ও আশপাশের এলাকা থেকে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। এতে পর্যটক ও স্থানীয়দের মধ্যে সুন্দরবনে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়।

পরবর্তীতে সুন্দরবনের অভ্যন্তরে একটি ট্রলারে সিডিও ইয়ুথ টিমের সদস্যদের অংশগ্রহণে একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, প্লাস্টিক দূষণ, বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তরুণরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে সুন্দরবন সুরক্ষা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রস্তাব দেন।

সভায় বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনিয়ন্ত্রিত পর্যটন, প্লাস্টিক বর্জ্য এবং মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। এ পরিস্থিতি মোকাবিলায় যুবসমাজকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ জরুরি।

সিডিওর প্রতিনিধিরা জানান, ভবিষ্যতে যুবদের সক্রিয় অংশগ্রহণে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাণবৈচিত্র্য রক্ষায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত রাখতে এবং একটি নিরাপদ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!