বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ ডিসেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান প্রভাষক শেখ আব্দুল ওয়াদুদ, বিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি প্রভাষক আব্দুল ওহাব আজাদ, পিওর ক্রপ্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মো. সালেহ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়ারুল ইসলাম জিয়া, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, শহীদ জিয়া পরিষদ সদর থানা শাখার আহবায়ক নুরুল ইসলাম বাবু, আব্দুল আহাদ, মাজেদ সরদার, বদরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক, আল-মামুন প্রমুখ।

এসময় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পরে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মাওলানা মোঃ মহসীন উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!