বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লোকালয়ে সুন্দরবনের হরিণ ও বন্য শুকর, নেপথ্যে কী?

সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবন সংলগ্ন এলাকায় একের পর এক বন্যপ্রাণী লোকালয়ে চলে আসার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি করেছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে একই এলাকা থেকে একাধিক বন্যপ্রাণী উদ্ধারের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়নের লোকালয় থেকে একটি জীবিত হরিণ ও একটি বন্য শুকর উদ্ধার করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে গাবুরা ইউনিয়নের চকবার এলাকার কাসেম সরদারের বাড়ির পাশে স্থানীয়রা একটি হরিণ দেখতে পান। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হরিণটিকে আটক করেন এবং বন বিভাগকে অবহিত করেন। এরই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একই ইউনিয়নের সুন্দরবন ঘেঁষা দৃষ্টিনন্দন এলাকা থেকে একটি বন্য শুকর উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী। পরে বন বিভাগের সহায়তায় উদ্ধারকৃত হরিণ ও বন্য শুকরকে প্রাথমিকভাবে নিরাপদ স্থানে রাখা হয়। পরবর্তীতে সেগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়।

হরিণ উদ্ধারের বিষয়ে স্থানীয় কাশেম সরদার জানান, হঠাৎ তিনি দেখতে পান বাড়ির পাশে একটি কুকুর উদ্ধারকৃত হরিণটিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় তিনি হরিণটি উদ্ধার করেন। পরে বন বিভাগকে খবর দেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর একই এলাকার লোকালয় থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছিল। সে সময়ও স্থানীয়দের সহায়তায় বন বিভাগ হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার এলাকায় অবমুক্ত করে।

একই এলাকা থেকে অল্প সময়ের ব্যবধানে একাধিক বন্যপ্রাণী লোকালয়ে চলে আসায় স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে- কেন বনাঞ্চলের প্রাণীরা মানুষের বসতিতে চলে আসছে।

এলাকাবাসীর ধারণা, সুন্দরবনে চোরা শিকারীদের তৎপরতা বৃদ্ধি, শীত মৌসুমে অবৈধ শিকার বেড়ে যাওয়া, বনাঞ্চলে খাদ্য সংকট এবং আবাসস্থলে বিঘ্ন ঘটায় বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে।

গাবুরার ৯নং সোরা এলাকার স্থানীয় এক বাসিন্দা বলেন, আগে এভাবে ঘন ঘন হরিণ বা বন্য শুকর লোকালয়ে আসত না। এখন প্রায়ই দেখা যাচ্ছে। এতে মানুষ যেমন আতঙ্কে থাকে, তেমনি বন্যপ্রাণীগুলোর জীবনও ঝুঁকির মুখে পড়ে।

গাবুরার দৃষ্টিনন্দন এলাকার সুন্দরবনের নদীতে মাছধরা জেলে কাশেম সরদার বলেন, শীত এলেই সুন্দরবনে চোরা শিকার বাড়ে। হরিণ শিকারীদের তাড়া খেয়ে হরিণ-শুকর লোকালয়ে ঢুকে পড়ে। এটা শুধু দুর্ঘটনা না, এটা বড় বিপদের লক্ষণ।

ডুমুরিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, বন যদি ঠিক থাকত, তাহলে হরিণ আর বন্য শুকর গ্রামে আসত না। খাবার আর নিরাপত্তার অভাবেই ওরা লোকালয়ে চলে আসছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুমে সুন্দরবনের নদী-খালে পানি কমে যায়, ফলে বন্যপ্রাণী সাঁতরে লোকাল হয়ে আসে। অনেক সময় বাঘের তাড়া খেয়েও হরিণ লোকালয়ে চলে আসে। এছাড়াও হরিণ শিকারীদের ধাওয়া খেয়েও বন্যপ্রাণীরা আতঙ্কিত হয়ে বনাঞ্চল ছেড়ে লোকালয়ের দিকে ছুটে আসে।

এবিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের পরিস্থিতিতে কোনো প্রাণীকে ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে অবহিত করা জরুরি। অন্যদিকে বন্যপ্রাণী শিকারীদের বিষয়ে বনবিভাগ কঠোর নজরদারি রেখেছে বলেও দাবি এই বন কর্মকর্তার।

এদিকে পরিবেশবিদরা মনে করছেন, বন্যপ্রাণীর লোকালয়ে চলে আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সুন্দরবনের পরিবেশগত ভারসাম্যহীনতার একটি সতর্ক সংকেত। দ্রুত চোরা শিকারীদের দমন, বনাঞ্চলে নিরাপদ আবাস ও খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা না গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্থানীয় সামাজিক কর্মী কামরুজ্জামান বলেন, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সুন্দরবনের পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। শুধু উদ্ধার নয়, চোরাশিকার বন্ধ না করলে এই সমস্যার সমাধান হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705