বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জানুয়ারি ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডের সঙ্গে ‘গ্রুপ সোয়াপ’ করে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে নতুন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানো বিসিবি এবার আইসিসিকে প্রস্তাব দিয়েছে তাদের গ্রুপ পরিবর্তনের জন্য। মূলত আয়ারল্যান্ডের জায়গায় শ্রীলঙ্কায় ম্যাচ খেলার লক্ষ্যেই এই ‘গ্রুপ সোয়াপ’ বা গ্রুপ অদলবদলের প্রস্তাব দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসে বিসিবির শীর্ষ নেতৃত্ব।

বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত ছিলেন। সেখানেই বিসিবির পক্ষ থেকে আয়ারল্যান্ডের পরিবর্তে ‘গ্রুপ সি’-তে খেলার প্রস্তাব দেওয়া হয়।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘গ্রুপ বি’-তে রয়েছে, যার ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে ‘গ্রুপ সি’-তে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে হওয়ার কথা রয়েছে।

বিসিবি চায় আয়ারল্যান্ডের জায়গায় গিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে, যাতে ভারতের মাটিতে পা না রেখেও বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব হয়।
দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের শুরু হয় সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ দেওয়ার ঘটনায়। হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ছেড়ে দিলে দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকে বিসিবি।

বিসিবির সঙ্গে বৈঠক শেষে আইসিসি প্রতিনিধি অ্যান্ড্রু এফগ্রেভ আজ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসবেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে তার এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইসিসি শুরু থেকেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলার পক্ষে মত দিলেও বিসিবির অনড় অবস্থান ও নতুন এই বিকল্প প্রস্তাব এখন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!