বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

 

মেহেদী হাসান, মৌতলা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক তাহমিনা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, সহকারী শিক্ষক ইমদাদুল হক, শেখ হারুনার রশিদ, আনারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরাফাত আলী, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির অভিভাবক প্রতিনিধি কাজী আবু সাঈদ, জিএম ইসহাক আলী, রাজিয়া সুলতানা, রোজিনা পারভীন ও নাসিমা খাতুন।

বক্তারা বলেন, ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন এক শিক্ষাজীবনে প্রবেশ করেছে। এই সময় থেকেই শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।

পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়।

এসময় বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি।

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস, মৃণাল কান্তি সানা, সুপ্রিয়া ঘোষ, পরিমল কুমার মন্ডল, সেলিম রেজওয়ান, হাফিজুর রহমান, একরামুল হোসেন, চন্দ্র শেখর ঘোষ, সাজেদুল হক, জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন উল্লাহ, আজমীরা সুলতানা, আনারুল ইসলাম, আসমা খাতুন, শাহিদা খাতুন, আবেদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!