বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জানুয়ারি ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় বাণিজ্যিকভাবে দুম্বা পালনে বাবলুর সফলতা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় বাণিজ্যিকভাবে দুম্বা পালনে সফলতা পেয়েছেন বিদেশ ফেরত যুবক বাবলু। অল্প সময়ের মধ্যেই তার খামার এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। যা অনেক বেকার যুবককে উদ্বুদ্ধ করছে।

জানা গেছে, কয়েক বছর বিদেশে থাকার পর দেশে ফিরে বাবলু নিজ বাড়ির আঙিনায় ছোট পরিসরে দুম্বা পালন শুরু করেন। মাত্র কয়েকটি দুম্বা দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে তার খামারে বিভিন্ন জাতের বেশ কয়েক ডজন দুম্বা রয়েছে। সঠিক পরিচর্যা, উন্নত খাবার ব্যবস্থাপনা এবং নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়ার কারণে তার খামারের দুম্বাগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ভালো দামে বিক্রি হচ্ছে।

বাবলু জানান, বাজারে দুম্বার মাংসের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে কোরবানির ঈদকে কেন্দ্র করে ভালো লাভ পাওয়া যায়। তিনি বলেন, বিদেশে না থেকে দেশেই কিছু করতে চেয়েছি। পরিশ্রম আর ধৈর্য থাকলে দুম্বা চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা জানান, দুম্বা চাষ লাভজনক একটি খাত। খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

১

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

২

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

৩

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

৪

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

৫

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৬

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৭

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

৮

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

৯

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১০

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

১১

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১২

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১৩

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১৪

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১৫

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

১৬

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১৭

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১৮

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

২০