বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জানুয়ারি ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে জেলেদের জালে জড়িয়ে মৃত্যু ঘটছে অসংখ্য কচ্ছপের!

 

বিলাল হোসেন, উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবনে জেলেদের জালে জড়িয়ে অসংখ্য কচ্ছপের মৃত্যু ঘটছে। মান্দারবাড়িয়া সুমদ্র সৈকতে এমন অসংখ্য মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখা যায়। যেগুলো জালে জড়ানো এবং তার আশপাশেই পড়ে আছে ডিম।

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা থেকে আসা একদল পর্যটক মান্দারবাড়িয়া চরে নেমে প্রথমে কচ্ছপটি দেখতে পান। মরে পড়ে থাকা কচ্ছপের মুখে জালের দড়ি পেঁচানো, পাশে কয়েকটি ডিমও দেখা যায়। একই দিন মাহমুদা নদীর মাইটের সংযোগস্থল নদীতে আরেকটি মরা কচ্ছপ ভেসে যেতে দেখা যায়।

পর্যটক নজরুল ইসলাম বলেন, কচ্ছপের মৃত্যু দেখে খুব কষ্ট পেলাম। মরা কচ্ছপের গাঁয়ে জাল দিয়ে পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে জেলেদের জালে পড়ে কচ্ছপটির মৃত্যু হয়। আমরা সুন্দরবন ঘুরে দেখতে পায় অভয়ারণ্যের নদীতে জেলেরা অসংখ্য জাল পেতে রেখেছে।

রাকিব হাসান বলেন, অভয়ারণ্যে যদি জালে পড়ে এমন প্রাণীর মৃত্যু হয়, তবে তা খুব দুঃখজনক।

পরিবেশ কর্মী ওসমান গনি সোহাগ বলেন, জীব বৈচিত্র্য রক্ষায় সুন্দরবনের ৭০ ভাগ অভায়রণ্য ঘোষণা করা হয়েছে। কিন্তু কিছু বন কর্মকর্তাকে ম্যানেজ করে মাছ ধরতে যেয়ে কচ্ছপ ও কুমিরের মত প্রাণীর মৃত্যু হচ্ছে। এভাবে যদি পরিবেশ রক্ষাকারী প্রাণী মারা যায় তাহলে ভবিষ্যতে পরিবেশ হুমকির মুখে পড়বে।

সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি বন টহল ফাঁড়ির ওসি দেওয়ান মিজানুর রহমান বলেন, বয়স বেশি হওয়ার কারণে কচ্ছপগুলো মারা যেতে পারে। তাছাড়া সাগরের জেলেদের জালে আটকে পড়ে অনেক কচ্ছপের মৃত্যু হয়। জোয়ার ভাটায় সাগর থেকে আমাদের এলাকায় এসব কচ্ছপ এসে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস জিতে আবারও বোলিংয়ে বাংলাদেশ

কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

সাতক্ষীরায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

পাহাড়ধস: বান্দরবান ও কক্সবাজারে শিশুসহ সাতজনের মৃত্যু

ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি, অর্জন ৫৩.৯৬%

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, গেজেট ও শপথে বাধা নেই

বিশ্বকাপের গ্যালারিতে দেশি তারকাদের রঙিন আবহ

সিলেটসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত

মোহাম্মদপুরে ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

ইরানে নতুন করে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

১০

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

১১

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

১২

দেবহাটায় চুরি মামলার ২ আসামি গ্রেফতার, ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

১৩

কয়রা-শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ উদ্বোধন

১৪

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, আসামি হচ্ছেন যারা

১৬

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী

১৭

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের ল’ ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা

১৮

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

১৯

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!