বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালদ্বীপের জালে ১৪ গোল: সাবিনার নেতৃত্বে আরেকটি সাফ জিতলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: আগের ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে হারানোর পরই প্রথম নারী সাফ ফুটসালের ট্রফি ঝুলে পড়েছিল বাংলাদেশের দিকে। শেষ ম্যাচে বাংলাদেশের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে প্রতিপক্ষ মালদ্বীপ বলে সাবিনারা বড় জয়ে শিরোপা উদযাপন করার প্রত্যাশা করছিলেন। বাস্তবে সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ১৪-২ গোলের রেকর্ড জয়ে বাংলাদেশ সাফের প্রথম আসরের শিরোপা জিতে গড়েছে আরেকটি ইতিহাস।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে এসেছিল এই সাফল্য। এবার সেই সাবিনার নেতৃত্বে বাংলাদেশ জিতলো সাফ নারী ফুটসালের প্রথম আসরের শিরোপা। টানা তিনটি সাফের শিরোপা ঘরে আসলো সাবিনা খাতুনের নেতৃত্বে।

থাইল্যান্ডের ব্যাংককে রোববার নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। রেকর্ড ১৪-২ গোলে বিশাল ব্যবধানের জয়ে ঘরে আসে শিরোপা। তবে ম্যাচের প্রথম গোলটি করেছিল মালদ্বীপ। শেষ গোলটিও করেছে তারা।

তৃতীয় মিনিটে গোল করে এগিয়ে যায় মালদ্বীপ। তিন মিনিট পর সাবিনা খাতুনের ফ্রিকিক মালদ্বীপের জাল কাঁপালে ম্যাচে ফেরে বাংলাদেশ।

৭ মিনিটে পেনাল্টি মিস করেন অধিনায়ক সাবিনা খাতুন। তার নেওয়া শট চলে যায় বাইরে। কৃষ্ণা রানী সরকার বল নিয়ে ভেতরে ঢুকলে মালদ্বীপের এক ডিফেন্ডার তাকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ।

ম্যাচে বাংলাদেশ প্রথম লিড পায় ১৩ মিনিটে। মাসুরা পারভীনকে ফাউল করলে ফ্রিকিক পায় বাংলাদেশ। সাবিনা খাতুন আবার ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন। ১৬ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে করে ৩-১ করে। পরের মিনিটেই লিপি আক্তার ব্যবধান ৪-১ করেন। ১৮ মিনিটে লিপি নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম এবং নওশন গোল করলে বড় ব্যবধানে (৬-১) এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। বাংলাদেশ এগিয়ে যায় ৭-১ গোলে। পরের মিনিটেই সুমাইয়া ম্যাচে নিজের প্রথম ও দলের অষ্টম গোলটি করেন। ২৬ মিনিটে নবম বারের মতো মালদ্বীপের জালে বল পাঠায় বাংলাদেশ। এবারও সাবিনা খাতুন। নিজেরে চতুর্থ গোলে অধিনায়ক লিড এনে দেন ৯-১ ব্যবধানের। ৩০ মিনিটে নিলুফার নিলার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ১০-১ ব্যবধানে। সেই সাথে এবারের টুর্নামেন্টে নিজেদের সর্বাধিক ব্যবধানের জয় নিশ্চিত করে। পরের মিনিটেই লিপি আক্তার লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ১১-১ গোলে। কৃষ্ণা ১২-১ করলে টুর্নামেন্টে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ব্যবধান ১৩-১ করেন মেহেনুর আক্তার খেলার ৮ মিনিট বাকি থাকতে। দলের চৌদ্দতম গোলটি করেন মাসুরা পারভীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১০

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১১

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১২

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৩

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৪

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

১৫

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

১৬

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

১৭

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

১৮

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

১৯

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

২০
error: Content is protected !!