বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

oplus_132098

 

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

রোববার দুপুরে তার সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।

জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি ডা. শফিকুর রহমান সাতক্ষীরা সফর করবেন। সফরকালে তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

জনসভায় সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং নির্বাচনী কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে জামায়াত আমীরের জনসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিক, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুলুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম প্রমুখসহ উপস্থিত ছিলেন।

,

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সদরের ১৪ ইউনিয়ন জামায়াত আমীরের শপথ

১

সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর প্রধান আটক

২

প্রাথমিক বৃত্তি পরীক্ষা পেছাল ৮ দিন

৩

অ্যাড. ফাহিমুল হক কিসলুর মাতৃবিয়োগ

৪

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জ্ঞানে ভর করে সমন্বিত অভিযোজনের আহ্বান

৫

ভোমরা বন্দরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৬

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা

৭

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

৮

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

৯

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

১০

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১১

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

১২

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

১৩

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

১৪

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

১৫

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

১৬

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১৭

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১৮

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১৯

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

২০
error: Content is protected !!