বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত অতীতে কখনো ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও আসতে পারবে না : কাজী আলাউদ্দীন

ডেস্ক রিপোর্ট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, একটি দল ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাতে কান দিবেন না। স্বাধীনতার ৫৪ বছরে জামায়াত কখনো ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও আসতে পারবে না। তারা স্বাধীনতার বিরোধী শক্তি। তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না।

রোববার (২৫ জানুয়ারি) বিকালে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নির্বাচি হলে মা-বোনদের জন্য কুটির শিল্পের বিকাশ ঘটাবো। যাতে তারা নিজেদের কর্মসংস্থান করতে পারে। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আমি এ অঞ্চলে প্রচুর উন্নয়ন করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। আমাকে আরেকটিবার সুযোগ দিন, আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। আমি নির্বাচিত হলে এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের স্থান হবে না।

কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু , সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০