বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জানুয়ারি ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে উৎসবের আবির

ডেস্ক রিপোর্ট: শীতের স্নিগ্ধ সকাল। কুয়াশার পাতলা চাদর সরিয়ে উঁকি দিচ্ছে মিষ্টি রোদ। সেই সোনাঝরা রোদে ধুলোবালি নয়, যেন উড়ছে আনন্দ-উৎসবের আবির। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুল প্রাঙ্গণ সেজেছে এক অন্য সাজে। উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার (২৬ জানুয়ারি) সকালে স্কুলের সবুজ চত্বরে ফিতা কেটে এবং নীল আকাশে রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই আনন্দযজ্ঞের শুভ সূচনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ডিবি গার্লস হাইস্কুলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলাম।

শীতের আমেজে ঘেরা এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। সহকারী শিক্ষক এস. এম. শহীদুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের জৌলুস বাড়িয়ে দেন আব্দুল হামিদ বাবু, রবীন কর্মকার ও জাহাঙ্গীর কবিরের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন পর খেলার মাঠে প্রিয় শিক্ষার্থীদের কলকাকলিতে প্রাণ ফিরে পেয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। একদিকে দৌড় আর লাফের লড়াই, অন্যদিকে সাংস্কৃতিক মঞ্চে ফুটে উঠেছিল গ্রামবাংলার চিরায়ত রূপ।

অনুষ্ঠানে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া মানুষগুলোর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার ম-লের পাশাপাশি উপস্থিত ছিলেন মো. নজিবুল ইসলাম ও গীতা রানী সাহা, মো. হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, শামীমা আক্তার ও অরুন কুমার ম-ল, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, ভানুবর্তী সরকার, আসমাতারা জাহান ও মৃনাল কুমার বিশ্বাস।

মাঠে ছাত্রীদের উদ্দীপনা আর শিক্ষকদের দিকনির্দেশনায় তিন দিনের এই আয়োজন কেবল প্রতিযোগিতাই নয়, বরং হয়ে উঠেছে এক মিলনমেলা।

শীতের এই হিমেল হাওয়ায় ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের আঙিনা এখন উৎসবের চাদরে মোড়া।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!