বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
Apurbo Roy
২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগমুহূর্তে নিষিদ্ধ হলেন তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সেকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি-বিরোধী আচরণবিধি লঙ্ঘনের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযোগগুলোর বড় অংশই এসেছে ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজের বিম-১০ টুর্নামেন্টে ঘটে যাওয়া কিছু ঘটনার সূত্র ধরে। যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এর দুর্নীতি-বিরোধী আচরণবিধির আওতাভুক্ত।

পাঁচটি অভিযোগের মধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচ-সংক্রান্ত, যা পড়েছে আইসিসিরর দুর্নীতি-বিরোধী আচরণবিধির অধীনে।

ওয়েস্ট ইন্ডিজ আচরণবিধির আওতায় জোন্সের বিরুদ্ধে বিম-১০ টুর্নামেন্টে ম্যাচ বা ম্যাচের নির্দিষ্ট অংশ ফিক্সিং বা ফিক্সিংয়ের চেষ্টা, দুর্নীতিমূলক কার্যকলাপে জড়ানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন রাখা এবং মনোনীত দুর্নীতি-বিরোধী কর্মকর্তার পরিচালিত তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া আইসিসির পক্ষ থেকে তার বিরুদ্ধে দুর্নীতিমূলক কার্যকলাপে জড়ানোর জন্য পাওয়া প্রস্তাবের বিষয়টি আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটকে না জানানোর অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে অভিযোগ আনা হয়েছে তদন্তে প্রাসঙ্গিক তথ্য গোপন বা বিকৃত করার মাধ্যমে আকুর তদন্তে বাধা দেওয়ার অভিযোগও।

এই অভিযোগগুলো একটি বৃহৎ তদন্তের অংশ বলে জানিয়েছে আইসিসি। ইঙ্গিত রয়েছে ভবিষ্যতে অন্যান্য ব্যক্তি বা সংশ্লিষ্টদের বিরুদ্ধেও অভিযোগ আসতে পারে। অভিযোগের প্রেক্ষিতে অ্যারন জোন্সকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিনের সময় বেধে দেওয়া হয়েছে। শৃঙ্খলামূলক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানিয়েছে আইসিসি।

৩১ বছর বয়সী অ্যারন জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে মোট ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৫২টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১০

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১১

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৩

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৪

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১৬

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১৭

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৮

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৯

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

২০