বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়ং টাইগার্স অ-১৪ ক্রিকেটে যশোরকে হারিয়ে সেমিফাইনালে সাতক্ষীরা

 

ডেস্ক রিপোর্ট: ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় যশোর জেলাকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাতক্ষীরা জেলা দল।

রোববার খুলনা বিভাগীয় ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে যশোর জেলা দল ৪০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করতে পারে। সাতক্ষীরা দলের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে যশোরের ব্যাটসম্যানরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। সাতক্ষীরার পক্ষে সাবিত সাকলাইন ও রায়হান দুটি করে উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নেমে সাতক্ষীরা জেলা দল ২৮.২ ওভারে ৩টি উইকেট হারিয়ে ৯৬ রান তুলে নেয়। ব্যাটিংয়ে দৃঢ়তা ও আত্মবিশ্বাসের পরিচয় দেন তাকি তাজওয়ার, যিনি ৩৪ রান করেন। অপরপ্রান্তে রাফিদ আলি আকিদ অপরাজিত ৩৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলা দল সেমিফাইনালে জায়গা করে নেয়। দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাতক্ষীরা দলের কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু ও শাহিনুর রহমান লিটু, যাদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় দলটি আত্মবিশ্বাসী পারফরম্যান্স প্রদর্শন করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০