বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান মাওলানা আবুল কালাম আজাদের

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, নদী–খাল খননের মাধ্যমে কৃষির পুনর্জাগরণ এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন খুলনা–৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি দেশবিরোধী চক্র নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা উপেক্ষা করে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ন্যায়ভিত্তিক, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাকা বাজার ঈদগাহ মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাড়ুলী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।

আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. আকবর হোসেন, ইসলামী ছাত্রশিবির পাইকগাছা পৌর থানা সভাপতি সাইদুল ইসলাম, সেক্রেটারি শহিদুল ইসলাম, পাইকগাছা থানা দক্ষিণের সেক্রেটারি সেলিম গোলদার, স্কুল বিভাগের পরিচালক নাহিদ হাসান, রাড়ুলী ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি শেখ নজরুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মো. শফিকুল ইসলাম প্রমুখ।

জনসভায় বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষা থেকে মানবিকবিদ্যা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী || ‎তারিক ইসলাম

ভূমিদস্যুদের কবল থেকে জলমহল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

তালায় স্কাউটের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ শুরু

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

১০

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

১২

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৩

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

১৪

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

১৫

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

১৬

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১৭

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

১৮

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

১৯

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

২০