বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাচারকালে ট্রাকসহ ২১৩ বস্তা শামুক-ঝিনুক উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ ২১৩ বস্তা শামুক ও ঝিনুক উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবনসংলগ্ন নদীতে এসব শামুক-ঝিনুক অবমুক্ত করা হয়। এর আগে রোববার রাতে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট ক্লিনিক মোড় এলাকা থেকে এসব শামুক-ঝিনুকসহ ট্রাকটি জব্দ করা হয়। এগুলোর ওজন আনুমানিক ৭ হাজার ৫০০ কেজি বলে জানিয়েছে বন বিভাগ। তবে অভিযানের সময় ট্রাকের চালক ও সংশ্লিষ্টরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত ৮টায় মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির একটি দল মুন্সিগঞ্জ-বংশীপুর সড়কের ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট ক্লিনিক মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তারা একটি বড় ট্রাকে বোঝাইকৃত ২১৩টি বস্তা সুন্দরবনের শামুক ও ঝিনুক জব্দ করেন। বস্তাগুলোর ওজন আনুমানিক ৭ হাজার ৫০০ কেজি। সোমবার দুপুরের দিকে উদ্ধার করা এসব শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।

অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির স্টেশন কর্মকর্তাসহ বন বিভাগের সদস্যরা।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, শামুক ও ঝিনুক সুন্দরবনের খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ। অবৈধভাবে এগুলো সংগ্রহ করা হলে নদী ও জলজ প্রাণীর ওপর সরাসরি প্রভাব পড়ে। তাই যেখানেই তথ্য পাচ্ছি, সঙ্গে সঙ্গে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো জানান, এই ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে। জব্দকৃত ট্রাকটি বন বিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির হেফাজতে রয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায়ই এ ধরনের শামুক ও ঝিনুক পাচারের চেষ্টা হয় বলে জানিয়েছেন বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি বলেন, বেশির ভাগ সময় সংগ্রহকারী ব্যক্তিরা পুলিশ ও বন বিভাগের টহল দেখে মালামাল ফেলে পালিয়ে যান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার কতিপয় ব্যক্তি নদী-খাল থেকে শামুক ও ঝিনুক সংগ্রহ করে পাইকারদের কাছে বিক্রি করেন। এগুলো পরে খাদ্য ও বিভিন্ন কারুশিল্প তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। বন বিভাগ বলছে, এ ধরনের অপরাধ দমন করতে টহল আরও বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!