বাংলাদেশ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিকেএসপির ক্রিকেট বিভাগে ভর্তির সুযোগ পেল সাতক্ষীরার ১১ বছরের আয়ান

 

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সাতক্ষীরার ১১ বছরের ক্রিকেটার সুহাইল ফায়াজ আয়ান। অল্প বয়সেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে সে এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আয়ান বর্তমানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল তার। ডানহাতি স্পিনে কার্যকরী আয়ান ব্যাটিংয়েও সমান পারদর্শী। নিয়মিত অনুশীলনের পাশাপাশি জেলা পর্যায়ের এজ গ্রুপ ও সুন্দরবন ক্রিকেট একাডেমির হয়ে খেলেছে সে।

আয়ানের বাবা ফিরোজ রহমান সাতক্ষীরা ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ। তিনি সাতক্ষীরা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ওয়ারী ক্লাব ও ঢাকা প্রিমিয়ার লিগের সাবেক ক্রিকেটার, বর্তমানে কোচিংয়ের সঙ্গেও যুক্ত। পাশাপাশি তিনি বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নির্বাচিত সদস্য।

আয়ানের বিকেএসপিতে সুযোগ পাওয়ার খবর পেয়ে পরিবার ও স্থানীয় ক্রিকেট অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

স্থানীয় পর্যায়ে আয়ানের সাফল্যের তালিকা বেশ সমৃদ্ধ। গত ২৯ ডিসেম্বর সুন্দরবন ক্রিকেট একাডেমির হয়ে জেলা অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে ৬ উইকেট শিকার করে আলোচনায় আসে সে।

আয়ানের বাবা ফিরোজ রহমান বলেন, ছোটবেলা থেকেই আয়ানের ক্রিকেটের প্রতি আলাদা টান ছিল। একজন ক্রিকেটার ও কোচ হিসেবে সবসময় চেয়েছি আমার ছেলে ক্রিকেটের সঠিক ব্যাকরণ শিখুক। বিকেএসপিতে সুযোগ পাওয়া ওর দীর্ঘ পথচলার প্রথম ধাপ। আমি চাই ও কঠোর পরিশ্রম করে একদিন জাতীয় দলের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করুক।

আয়ানের কোচ জাহাঙ্গীর কবির স্বপন বলেন, আয়ান শেখার ব্যাপারে খুব আগ্রহী। অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে তার ৬ উইকেট নেওয়ার ঘটনাটি ছিল এক কথায় অসাধারণ। বিকেএসপির উন্নত প্রশিক্ষণ পেলে সে বাংলাদেশের ক্রিকেটে বড় সম্পদে পরিণত হবে।

সাতক্ষীরা থেকে এর আগে সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের মতো তারকারা বিশ্বমঞ্চ কাঁপিয়েছেন। আয়ানকেও সেই ধারার পরবর্তী প্রতিনিধি হিসেবে দেখছেন সাতক্ষীরাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

২

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

৩

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

৪

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

৫

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

৬

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

৭

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

৮

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

৯

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১০

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

১১

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

১২

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

১৩

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: শিহাব সভাপতি, সিরাজুম মুনির সম্পাদক

১৪

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

১৫

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

১৬

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

১৭

শেখ হাসিনাকে নিয়ে এবার পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১৮

ইউপি ভোট: প্রার্থিতা বাতিলে ক্ষমতা বাড়ল ইসির

১৯

সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

২০