
ডেস্ক রিপোর্ট: লাঙ্গল প্রতীক বিজয়ী হলে সাতক্ষীরা সদর ও দেবহাটার প্রতিটি ঘর হবে এমপির ঘর। আমি নির্বাচিত হলে একক কোনো সিদ্ধান্ত নেব না, আপনাদের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে প্রতিটি নাগরিকের মতামতকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ কর্মীসভায় এসব কথা বলেন সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কাটিয়ায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আশরাফুজ্জামান আশু ভোটারদের উদ্দেশ্যে বলেন, এমপি হওয়া মানে দাপট বা ক্ষমতার মোহ নয়, এটি জনগণের পবিত্র আমানত। আমার অতীতের ৭ মাসের সংসদীয় জীবনে আমি দেখিয়েছি কীভাবে রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সমাজ গঠন করা যায়। ইনশাআল্লাহ, আগামীতে নির্বাচিত হলেও এই জনপদে কোনো রাজনৈতিক হয়রানি বা হানাহানি থাকবে না।
সদর ও দেবহাটার উন্নয়ন নিয়ে তিনি বলেন, অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমরা অনেক পিছিয়ে আছি। আমার মূল লক্ষ্য হবে এই জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তোলা।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মাগফুর রহমান, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কাইয়ুমুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রনেতা মো. আনসার আলী গাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন