
জি.এম.মিন্টু, কেশবপুর (যশোর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামলেও মূল লড়াই হবে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের মধ্যে। এ আসনটি পুনরুদ্ধারে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে সুকৌশলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।
অপরদিকে, জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বিজয় অর্জনে নানা কৌশলে ভূমিকা নিয়ে এগিয়ে চলেছেন।
সূত্র মতে, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ অনুষ্ঠিত চারটি সংসদ নির্বাচনে আসনটিতে একবার বিএনপি, একবার জামায়াত ও একটানা দুই বার আওয়ামী লীগের প্রার্থী এমপি নির্বাচিত হন।
তাই আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে বিএনপি-জামায়াত।
এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির জিএম হাসান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম (হাতপাখা) ও আমার বাংলাদেশ পার্টির মাহমুদ হাসান (ঈগল)।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর-৬ (কেশবপুর) আসনটি ১ টি পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৩ হাজার ১৩৪ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৩ হাজার ২৮৭ জন, তৃতীয় লিঙ্গ ২ জন ও পোস্টাল ভোটার ২ হাজার ৭৪০ জন। ৮১টি কেন্দ্রে ভোট দেবেন তারা।

মন্তব্য করুন