বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ ‘বি’র গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ নাটকীয় এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের বিপক্ষে সহজ সমীকরণও একসময় কঠিন হয়ে দাঁড়ালেও শেষ ওভারে ফারজানা ইয়াসমিনের ঝোড়ো ব্যাটিংয়ে ১ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৩ রানে থামে থাইল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে পারেনি তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোনছারেনকাই, ২৪ রান আসে নাটথাকান ছানথামের ব্যাট থেকে। বাকিরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নেন। এছাড়া আরও তিন বোলার একটি করে উইকেট শিকার করেন।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে অধিনায়ক ফাহিমা খাতুন ও লতা মণ্ডলের জুটি ইনিংসে স্থিতি আনে। লতা খেলেন দলের সর্বোচ্চ ৩০ রানের ইনিংস, শারমিন সুলতানা যোগ করেন ২৬ রান।
ফাহিমা করেন ১২ রান। শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৩২ রান, হাতে ছিল পাঁচ উইকেট। কিন্তু মন্থর উইকেটে রান তোলা সহজ ছিল না।

শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১২ রানে। তখনই ফারজানা ইয়াসমিন ওভারের দ্বিতীয় বলে চার এবং পরের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।
শেষ পর্যন্ত ২৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ফারজানা।

এই জয়ের ফলে গ্রুপ ‘বি’ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট তাদের ঝুলিতে। অন্যদিকে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পয়েন্ট সমান ২ করে। তাদের ম্যাচেই নির্ধারিত হবে সেমিফাইনালের দ্বিতীয় দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০