বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিম্মি করে শারীরিক সম্পর্ক ও কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ায় মামলা করে বিপাকে প্রবাসীর স্ত্রী

 

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে শারীরিক সম্পর্কের পর কৌশলে নগদ অর্থ হাতিয়ে নেওয়ায় মামলা করে বিপাকে পড়েছেন এক নারী। এ ঘটনায় মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে কালিগঞ্জের কালিকাপুর গ্রামের নূরুজ্জামান গাজীর কন্যা তানিয়া পারভীন এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত প্রবাসে থাকায় তিনটি সন্তানকে নিয়ে আমি বাড়িতে অবস্থান করি। এ সুযোগে প্রতিবেশি ফজর গাজীর ছেলে সামাদ গাজী প্রায়ই আমার বাড়িতে আসা যাওয়া করত। একপর্যায়ে তার সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়। সুচতুর সামাদ গাজী কৌশলে আমাকে ফাঁদে ফেলে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। এসময় গোপনে আমার কিছু নগ্ন ছবি সংগ্রহ করে আমাকে ব্লাক মেইল করতে থাকে এবং একাধিবার শারীরিক সম্পর্কে বাধ্য করে আমার স্বামীর পাঠানো টাকা থেকে ২লক্ষ টাকা তাকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। আমি লোকলজ্জার ভয়ে সামাদ গাজীকে ২লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে দেই। তার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে। সে সময় সামাদ গাজী বলেছিল কিছুদিন পরে টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও আমার টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। এদিকে আমার স্বামী টাকা উত্তোলনের বিষয়টি অবগত হয়ে দেশে ফিরে আসে এবং টাকার হিসাব না পেয়ে আমার উপর চাপপ্রয়োগ করে। আমি পুনরায় সামাদ গাজীর কাছে টাকা ফেরত চাইতে গেলে সে কোন টাকা দিবে না, আমার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে মর্মে হুমকি দেয়। আমি উপায় না পেয়ে স্থানীয়দের পরামর্শে গত ১২/১১/২০২৫ তারিখে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করি।

তিনি আরো বলেন, মামলা দায়েরের খবর পেয়ে সামাদ গাজী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলু মেম্বরের নেতৃত্বে ফজর আলী গাজীর ছেলে মুছা গাজী, সালাম গাজী, মৃত দোবিরের ছেলে কালাম গাজী, ছাত্তার গাজীর ছেলে মতিউর গাজী, বারীর ছেলে সাগর গাজী, বোলা গাজীর ছেলে মোস্তাব গাজী এবং মৃত আহাদ গাজীর ছেলে আসাদ গাজীসহ কতিপয় ব্যক্তি মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এনিয়ে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানার এস আই মিজানুর একটি সাদা কাগজে স্বাক্ষর করতে চাপ প্রয়োগ করে এবং মামলা তুলে না নিলে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে মর্মে হুমকি দেয়। তিনি সামাদ গাজীর কাছ থেকে ২ লক্ষ টাকা উদ্ধার পূর্বক তার শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705