বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‎কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৭ চিকিৎসকের যোগদান, আশার আলো!

কয়রা (খুলনা) প্রতিনিধি: দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে অবশেষে স্বস্তির খবর এলো উপকূলীয় উপজেলা কয়রায়। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম (বিশেষ) বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ ৭জন চিকিৎসক যোগদান করেছেন।

তাদের স্বাগত জানাতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নবাগতদের বরণ ও সংক্ষিপ্ত পরিচিতি সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য, ডা. আশিকুর রহমান ও ডা. হিরন্ময় ঢালী।
‎
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, হাসপাতালে চিকিৎসকের পদ থাকলেও দীর্ঘদিন ধরে স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে সেবা কার্যক্রম চালাতে হয়েছে। ৪৮তম বিসিএস এর মাধ্যমে নতুন ৭জন চিকিৎসক যোগদান করায় সেবা প্রদান সহজ হবে।
‎
সদ্য যোগদানকারী চিকিৎসকরা হলেন ডা. মোহসিনা সাকিব, ডা. তন্ময় মন্ডল, ডা. ডালটন সানা, ডা. আবির সরকার, ডা. ইমরান হোসেন, ডা. মাম্পী মন্ডল ও ডা. তমালিকা খাতুন।
‎
‎নবাগত চিকিৎসক ডা. মোহসিনা সাকিব বলেন, আমি এই এলাকারই সন্তান। জন্মভূমি প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করতে পারবো ভেবে আমি অত্যন্ত আনন্দিত। সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।


‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০