বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এতে অংশ নেন কয়রা-পাইকগাছার নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগসহ জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কয়রায় ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান ভবনের সীমাবদ্ধতা ও ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরে তিনি বলেন, বিষয়টি যত দ্রুত সম্ভব স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এটাই হলো আমার প্রত্যাশা। অসুস্থতা নিয়ে যারা এখানে আসেন, তাদের সেবায় যেন কোনো ঘাটতি না হয়।

এসময় হাসপাতালে নিরাপদ পানি, মানসম্মত খাবার সরবরাহ, এক্স-রে মেশিন চালু রাখা, প্যাথলজি বিভাগে জনবল সংকট দূর করা এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন মাওলানা আবুল কালাম আজাদ।

পরে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম।

আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ ওলিউল্যাহ, জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. সুজিত কুমার বৈদ্য, ডা. ডান্টন সানা, আশিক মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!