বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রীন কোয়া‌লিশ‌নের সমন্বয় সভা: সাতক্ষীরা‌কে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার অঙ্গীকার

 

ডেস্ক রিপোর্ট: উপকূলীয় জেলা সাতক্ষীরার জলবায়ু সংকট মোকাবিলা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং গ্রীন কোয়ালিশনের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা গ্রীন কোয়ালিশনের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে এবং বারসিক-এর ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক পবিত্র মোহন দাস ও মাধব চন্দ্র দত্ত, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, এম. বেলাল হোসেন, এস. এম. বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুস সামাদ, সদস্য সাকিবুর রহমান বাবলা, সদস্য মো. হোসেন আলী, মাবিয়া জান্নাত, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

বক্তারা বলেন, লবণাক্ততার ক্রমবর্ধমান বিস্তার, অতিরিক্ত শব্দদূষণ, প্রাণসায়র খালে যত্রতত্র বর্জ্য নিক্ষেপ, সুন্দরবনের জীববৈচিত্র্যের ধ্বংস, নদীভাঙন ও সুপেয় পানির সংকটসহ সাতক্ষীরা আজ বহুমাত্রিক জলবায়ু ঝুঁকির মুখে। বিশেষ করে কৃষি ও মৎস্যনির্ভর জনগোষ্ঠী এবং নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা জোর দিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করার বিকল্প নেই।

উপকূলীয় বনাঞ্চল সুন্দরবন দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে আসছে উল্লেখ করে বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা এখন সময়ের দাবি।

পাশাপাশি তারা নদী পুনরুদ্ধার, খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সভায় গ্রীন কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী তিন মাসে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তরুণদের সম্পৃক্তকরণ, স্কুলভিত্তিক আলোচনা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারকরণ। একই সঙ্গে নারী ও যুব নেতৃত্বের বিকাশ এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে নীতিনির্ধারক পর্যায়ে সংলাপ আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু সরকারি বা বেসরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন স্থানীয় জনগণের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ। সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সাতক্ষীরাকে একটি জলবায়ু সহনশীল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে অঙ্গীকার করেন তারা।

সভা শেষে গ্রীন কোয়ালিশন সাতক্ষীরার উপদেষ্টা ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এবং অধ্যাপক মোজাম্মেল হোসেনের সুস্থতা কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!