বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ঢালে পড়ে সাব্বির হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার চাচাতো ভাই রাজ (২০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়রা-বেতগ্রাম আঞ্চক সড়কের ফুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের মাওলানা আবুল বাশারের ছেলে।

স্থানীয়রা জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি কয়রা সদরের দিকে যাচ্ছিল। এ সময় ফুলতলা বাজারে উত্তর পাশের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের নিচে পড়ে যায়। সড়কের ঢাল রক্ষায় পুঁতে রাখা পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজনের মাথা ফেঁটে যায়। আরেকজন ছিটকে দূরে পড়ে। তাদেরকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়রা থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705