বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ মার্চ ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মনিরামপুরে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা: কেশবপুরের আলিম আটক

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ভুয়া সিআইডি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা আঃ আলিম (৪০) কে আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে খালিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলিম কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের মৃত মোহাম্মদ আলী মোড়লের ছেলে।

দীর্ঘদিন ধরে তিনি মনিরামপুর উপজেলার খালিয়া গ্রামের আঃ গনির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিম নিজেকে কখনো সিআইডি কর্মকর্তা, কখনো দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা, কখনো এনএসআই, আবার কখনো ডিজিএফআই এর সদস্য হিসেবে পরিচয় দিতেন। নিজেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করে সাধারণ মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার মূল লক্ষ্য।

এলাকাবাসীর অভিযোগ, তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। ওই চক্রের সদস্যদের সহযোগিতায় তিনি বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতেন। আটকের সময় তার কাছে একটি ওয়াকিটকি সদৃশ যন্ত্র দেখা যায়, যা ব্যবহার করে তিনি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে বিশ্বাসযোগ্য করে তুলতেন। তবে পরবর্তীতে জানা যায়, সেটি ছিল সম্পূর্ণ ভুয়া। তার ব্যবহৃত একটি ভাড়াকৃত প্রাইভেট কারেরও সন্ধান পেয়েছে পুলিশ।

এছাড়া এলাকায় তার বিরুদ্ধে নারী কেলেংকারির অভিযোগও রয়েছে বলে জানান মনোহরপুর গ্রামের ইকরামুল হোসেন ও খালিয়া গ্রামের আমিনুর রহমান।

তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আটকের পর স্থানীয় জনতা তাকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন বলেন, স্থানীয় জনগণ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তিনি নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিতেন। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং প্রতারণার মাধ্যমে কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!