বাংলাদেশ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অপেক্ষা বাড়ছে সাকিবের, পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না

ডেস্ক রিপোর্ট: সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে দোলাচল চলছে অনেকদিন ধরে। সাম্প্রতিক সময়ে সেই আলোচনা জোরালো হওয়ার পর পাকিস্তান সিরিজ দিয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে তোলা হচ্ছে না সাকিবের। অর্থাৎ, সাকিব ও তার ভক্তদের অপেক্ষা আরও বাড়ছে!

মূলত লম্বা সময় দলের বাইরে থাকার পাশাপাশি অন্যদের সঙ্গে অনুশীলন ছাড়া হুট করে সাকিবকে স্কোয়াডে যুক্ত করার যৌক্তিকতা নিয়ে কথা উঠেছে। সে কারণে আসন্ন সিরিজের জন্য বিসিবির কাছে নির্বাচকদের দেওয়া স্বোয়াডে নাম নেই সাবেক এই অধিনায়কের। এ ছাড়া তার মামলার ব্যাপারেও কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব।

গতকাল (বুধবার) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমে সাকিবকে নিয়ে প্রশ্নের জবাব দেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘সাকিবের (মামলার বিষয়ে) কাজ চলছে। বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় কাজ করছে, সঙ্গে আমাদের লিগ্যাল টিমও আছে।’

তবে দ্রুততম সময়ের মাঝে সাকিবকে দলে দেখার ব্যাপারেও আশাবাদী আসিফ, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা খুব আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, আগামী ১১ মার্চ থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিটি ম্যাচের ভেন্যু ও সময় (দুপুর সোয়া ২টায় শুরু) একই। এখনও আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের শুরুতেই দুর্যোগের ধাক্কা, দুবলার চরে শুঁটকি উৎপাদন ব্যাহত

১

কালিগঞ্জের কৃষ্ণনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

২

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

৩

আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনে অংশ নিতে চান মৌমি কুইন সাথী, মতবিনিময়

৪

দেবহাটায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

৫

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

৬

থমকে আছে কেওড়াকাটা পর্যটন কেন্দ্রের ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ

৭

‘ডাকাতির ভয়ে আব্বা বাদায় যেতে পারে না, আমাগো বাঁচাও’

৮

বিশ্বমঞ্চে সাতক্ষীরার উপকূলীয় জলবায়ু সংকট তুলে ধরবেন জান্নাতুল নাঈম

৯

জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার নিয়ে শ্যামনগরে কুইজ

১০

সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক মতবিনিময়

১১

তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

১২

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

১৩

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

১৫

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১৬

শ্যামনগরে দখল হওয়া স্কুলের জায়গা ফেরত পেতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা

১৭

বিজয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

১৮

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

১৯

তালা বাজারের অবৈধ ৫টি দোকান উচ্ছেদ

২০