বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মার্চ ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড, খেলবে চট্টগ্রাম ও ঢাকায়

 

ডেস্ক রিপোর্ট: আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুই দলের এই দ্বি-পাক্ষিক সিরিজটি।

দুইটি ওয়ানডে হবে ঢাকায়, একটি হবে চট্টগ্রামে।

চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে হবে দুটি ম‌্যাচ। ঢাকায় হবে শেষ টি-টোয়েন্টি। আগামী ১৭ ও ২০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে।

এরপর চট্টগ্রামে চলে যাবে সিরিজটি। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। ওখানেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৯ এপ্রিল।

এরপর ফের ঢাকায় ফিরতে সিরিজ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় ২ মে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে বেলা দুইটায়। অন্যদিকে প্রথম দুটি টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। ঢাকায় শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে দুপুর দুইটাতে।

নিউজিল্যান্ড সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফর করেছিল। সেবার তারা দুই টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছিল। এর আগে ২০২১ সালে তারা বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিল। প্রথমবার তারা বাংলাদেশ সফরে এসেছিল ২০০৪ সালে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

২

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৩

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৫

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৬

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৭

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৮

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৯

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১০

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১১

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১২

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৩

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৪

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৫

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৬

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৭

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৮

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৯

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

২০