বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মার্চ ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার ইউএনও’র সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তার সাথে মতবিনিময়ে মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি ও ডাকসুর রোকেয়া হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশা, সাধারণ সম্পাদক তানভীর আল মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক ঈশিতা এনাম ঋতু, অনন্যা রহমান নিশি, নাসিমা আক্তার সাথী, আসমাতুল্লাহ আল আসিফ, সৌম্য দ্বিপ রায় ও বৃষ্টি মল্লিক। আরও উপস্থিত ছিলেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ।

মতবিনিময়কালে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এলাকার মেধাবী শিক্ষার্থীরা যাতে ভর্তির সুযোগ পায় এবং পড়াশোনায় আগ্রহী হয় এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপ সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার ঢাবি শিক্ষার্থীদের ঈদ পরবর্তী শুভেচ্ছা জানান। পরে ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০