বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মার্চ ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় গণহত্যা দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আক্তার শম্পা, সঞ্জয় কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, খাদ্য পরিদর্শক দেবলা শীল, এসআই মাসুদ, প্রভাষক আসাবুর রহমান শিমুল, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, বাবর আলী গোলদার, প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী সাজিদুর রহমান ও অহন রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

সভার শুরতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

২

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

৩

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

৪

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৫

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

৬

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৭

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৮

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৯

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

১০

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

১১

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

১২

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৪

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১৫

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১৬

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৮

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৯

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

২০
error: Content is protected !!