
উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরের যাদবপুর বিপ্লবী যুব সংঘের ব্যবস্থাপনায় কৃষকদের মাঝে বিনামূল্যে জলবায়ু সহনশীল কুমড়া, বরবটি ,ঢেঁড়স ও খিরাইয়ের বীজ এবং লতা জাতীয় সবজির মাছি পোকা দমনের লিওর কিট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকালে যাদবপুর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার মাঠে ভিএসও বাংলাদেশের অর্থায়নে অধশত কৃষকদের মাঝে বিনামূল্যে এসব সবজি বীজ ও জৈব কীটনাশক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিপ্লবী যুব সংঘের সভাপতি মোঃ মোমিনুর রহমান, সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, শেখ মাসুম বিল্লাহ, মোঃ হাবিবুল্লাহ ও ভিএসও বাংলাদেশের প্রতিনিধি মোঃ রিয়াদ হোসেন।
মন্তব্য করুন