বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মার্চ ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ বলের ছক্কায় জয়, বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: এক অবিশ্বাস্য রোমাঞ্চের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই এক মহাকাব্যিক জয় আর বিরল বিশ্বরেকর্ড উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী অলরাউন্ডার কায়লা রেনেকে। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ বলের ছক্কায় দলকে ২ উইকেটের এক শ্বাসরুদ্ধকর জয় এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই উদীয়মান তারকা।

নিউজিল্যান্ডের দেওয়া ২৬৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯০ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে টেনে তোলেন কায়লা রেনেকে এবং নাদিন ডি ক্লার্ক। ম্যাচের শেষ ওভারে প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল মাত্র ২ উইকেট।

বল হাতে ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটস। ওভারের প্রথম তিন বলে মাত্র ২ রান আসলেও চতুর্থ বলে একটি ছক্কা মেরে সমীকরণ সহজ করেন কায়লা। তবে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। অভিজ্ঞ সুজি বেটসের বল গ্যালারিতে আছড়ে ফেলে অবিশ্বাস্য এক জয় নিশ্চিত করেন কায়লা। তিনি মাত্র ৩২ বলে অপরাজিত ৪২ রানের (৩টি চার ও ২টি ছক্কা) এক হার না মানা ইনিংস খেলেন।

এই ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ওয়ানডে অভিষেকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কায়লা রেনেকে। আর এর মাধ্যমেই তিনি গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড। ক্রিকেট ইতিহাসের প্রথম নারী ক্রিকেটার এবং বিশ্বের মাত্র পঞ্চম ক্রিকেটার (পুরুষ ও নারী মিলিয়ে), যিনি ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি এবং প্রথম ওয়ানডের অভিষেক ম্যাচে সেরা হওয়ার গৌরব অর্জন করেন।

গত মাসেই পাকিস্তানের বিপক্ষে নিজের টি-টোয়েন্টি অভিষেকেও একইভাবে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন রেনেকে।

কেপটাউন থেকে উঠে আসা এই অফ-স্পিন অলরাউন্ডার আজ বল হাতেও ছিলেন বেশ মিতব্যয়ী। কিউই ব্যাটারদের দাপটের মুখেও ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করেনে তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!