বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মার্চ ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবিনার কণ্ঠে মাঠের দাবি, প্রধানমন্ত্রী বললেন ‘অলমোস্ট ডান’

ডেস্ক রিপোর্ট: সাফ জয়ের গৌরব হোক কিংবা ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া; বাংলাদেশের নারী ফুটবলের প্রতিটি সাফল্যের সমার্থক নাম সাবিনা খাতুন। তার দাবির প্রেক্ষিতে নারী ফুটবলারদের জন্য মাঠের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (সোমবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনন্য মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো দেশের ক্রীড়াঙ্গন। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঐতিহাসিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে যখন সাবিনা খাতুন মঞ্চে দাঁড়ালেন, তার হাতে ছিল পূর্বপ্রস্তুত একটি লিখিত বক্তব্য। কিন্তু প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে স্মিত হাস্যে অনুরোধ করেন, ‘স্ক্রিপ্ট দেখে নয়, নিজের মনের কথা বলো।’

প্রধানমন্ত্রীর এই আন্তরিক আহ্বানে সাবিনা লিখিত বক্তব্য সরিয়ে রেখে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা শুরু করেন, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

সাবিনা তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে ফুটসালে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরেন।

তবে সেই সঙ্গে একটি সীমাবদ্ধতার কথাও অকপটে জানান। তিনি বলেন, ‘আমাদের স্পোর্টস অনেক এগিয়ে যাচ্ছে। আমরা ফুটসালে ভালো ফলাফল করছি, কিন্তু দেশে ভালো ফুটসাল গ্রাউন্ড নেই। আমাদের মেয়েদের জন্য একটি উন্নত মানের মাঠের ব্যবস্থা করে দিন।

সাবিনার এই দাবির পরপরই প্রধানমন্ত্রী পাশে থাকা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলাপ করেন। সাবিনার বক্তব্য শেষ হওয়ামাত্রই প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘সাবিনা, তোমার মাঠের দাবিটি নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। মাঠ নির্বাচনের কাজ প্রায় শেষ পর্যায়ে। মেয়েরা যাতে স্বাচ্ছন্দ্যে অনুশীলন ও খেলাধুলা করতে পারে, সেই মাঠ এখন ‘অলমোস্ট ডান’ (প্রায় সম্পন্ন)।’

দেশের ক্রীড়া ইতিহাসে নারী খেলোয়াড়দের জন্য এমন সরাসরি প্রতিশ্রুতি এবং সরকারি বেতন কাঠামোর অন্তর্ভুক্তি এক নতুন দিগন্তের সূচনা করল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!