বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ এপ্রিল ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শা-কাশিপুর সড়কে চলাচলে বাধা দেওয়ায় ইজিবাইক চালকদের বিক্ষোভ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ইজিবাইক চালকরা।

বুধবার সকালে শতাধিক ইজিবাইক চালক শার্শা-কাশিপুর সড়কের নিজামপুর বাজারে এই কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচল করে আসছে। সম্প্রতি ওই সড়কে সিএনজি চালকরা ইজিবাইক চলাচলে বাধা দিচ্ছে। এতে ক্ষোভের সৃষ্টি হয় ইজিবাইক চালকদের মধ্যে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হঠাৎ করে সিএনজি চালকরা তাদের রাস্তায় নামতে দিচ্ছে না এবং বিভিন্নভাবে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে চালকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারীদের মধ্যে বক্তব্য রাখেন, ইজিবাইক মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সোহাগ হোসেন, সৈয়দ আলী, আনিসুর রহমান প্রমুখ।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!