বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
Apurbo Roy
৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করে সেমিতে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানেই উত্তেজনায় ঠাসা ম্যাচ। কিন্তু মেয়েদের এল ক্লাসিকোয় দীর্ঘদিন ধরেই ক্লাব দুটির দ্বৈরথ অনেকটা একপেশে হয়ে আসছে। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। দুই লেগ মিলিয়ে লস ব্লাঙ্কোস মেয়েরা ১২ গোল হজম করে ছিটকে গেছে। বিপরীতে ১২-২ অ্যাগ্রিগেটে জিতে সেমিফাইনালে উঠল কাতালান মেয়েরা।

গতকাল (বৃহস্পতিবার) ক্যাম্প ন্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে আতিথ্য দেয় বার্সা। যেখানে ৬-০ গোলে তারা সফরকারীদের উড়িয়ে দিয়েছে। স্বাগতিক বার্সার পক্ষে ক্যারোলাইন গ্রাহাম হ্যানসেন জোড়া এবং অ্যালেক্সিয়া পুতেয়াস, আইরিন পারেদেস, ইভা পাজোর ও ইসমি ব্রুগট একটি করে গোল করেন। প্রথম লেগে নিজেদের লেগে ৬-২ ব্যবধানে শেষ করলেও, এবার কোনো গোল করতে ব্যর্থ রিয়াল।

৬০ হাজার স্বাগতিক দর্শককে ষোলোআনা তৃপ্তি দিয়েই খেললেন পুতেয়াস-হ্যানসেনরা। মাদ্রিদের বিপক্ষে বরাবরই দাপট ছিল তাদের, দুই দলের ২৫ বারের দেখায় ২৪টিতেই জিতেছে কাতালানরা। এর মধ্যে গত রোববার স্প্যানিশ লিগে ৩-০ গোলে জয়ের ম্যাচটিও রয়েছে। অর্থাৎ, এক সপ্তাহে তিনবার মুখোমুখি হয়ে ১৫-২ গোলের ব্যবধানে শতভাগ জয়ের স্বাদ পেল বার্সেলোনা। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের টানা আট মৌসুমের সেমিফাইনালে ওঠার রেকর্ডও গড়ল তারা। যেখানে কাতালান মেয়েদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। লিগপর্বে জার্মান ক্লাবটিকে তারা ৭-১ ব্যবধানে হারিয়েছিল।

স্প্যানিশ তারকা পুতেয়াসের জন্য ম্যাচটি ছিল মাইলফলকের, ৫০০তম ম্যাচ খেলতে নেমে তিনি বার্সেলোনার ২৩০তম গোলটি করলেন। ওমেন্স ক্লাসিকোয় জয় আদায়ের পাশাপাশি রিয়ালকে তিক্ত রেকর্ডের স্বাদও দিলো বার্সা। মাদ্রিদের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে এবার দুই লেগেই সর্বোচ্চ ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। এ ছাড়া ক্যাম্প ন্যু ২০২৩ সালের পর গতকাল নারী চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ দর্শক উপস্থিতির (৬০০৬৭) সাক্ষী হলো। ২০২৩ সালে বার্সা-চেলসি ম্যাচে যেখানে হাজির ছিলেন ৭২২৬২ দর্শক।

পুতেয়াস প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে মেয়েদের এই সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ৩০ গোল করার রেকর্ড গড়েছেন। চলতি আসরে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৬। সমান ৭টি করে গোল রয়েছে পুতেয়াসের সতীর্থ পাজোর ও বায়ার্নের পার্নিলি হার্ডারের। ৮ গোল নিয়ে সবার শীর্ষে আর্সেনাল তারকা অ্যালেসিয়া রুসো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০