ডেস্ক রিপোর্ট: আসছে কোরবানির ঈদের ছবিতে দেখা যাবে দীঘিকে। মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ মুক্তি পাবে সামনের ঈদে, জানিয়েছেন পরিচালক নিজেই।
গত বছর অক্টোবরে সুনামগঞ্জে হয় ছবিটির শুটিং।
দীঘি বলেন, ‘এই ছবির গল্পটি সত্যিই অন্য রকম। এখানে আবেগ আর বাস্তবতার দারুণ মিশেল আছে। দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন।
’ ‘বিদায়’-এ দীঘির সহশিল্পীর তালিকাও বেশ—বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।
মন্তব্য করুন