বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ এপ্রিল ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে ৩টি বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার

উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করেছে বনবিভাগ। তবে, এসময় কোনো দুষ্কৃতিকারীকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (১০ এপ্রিল) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বনবিভাগ জানায়, টহলরত বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বনদস্যুদের ধাওয়া করে। এ সময় দুষ্কৃতিকারীরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কারতুজ উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, সুন্দরবনে অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

২

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৩

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৪

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৫

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৬

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৭

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৮

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৯

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১০

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১১

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১২

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৩

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৪

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৫

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৬

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৭

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৮

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৯

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

২০