বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবের সাথে কথা হয়েছে হাবিবুল বাশারের, যে শর্ত দিলেন

স্পোর্টস ডেস্ক: আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার মিরপুরে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানে দল নির্বাচন ও বিশ্বকাপ পরিকল্পনাসহ নানা প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে বিসিবির বর্তমান অবস্থান ও পরিকল্পনার কথা খোলাসা করেছেন প্রধান নির্বাচক।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আদৌ আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই।

এর মধ্যেই সাকিবকে নিয়ে আজ প্রধান নির্বাচক বলেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’

জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য বন্ধ হয়ে যায়নি। তবে দলে ফিরতে হলে তাকে বেশ কিছু বিষয়ের প্রমাণ দিতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাশার। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে প্রস্তুতির ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তিনি।

প্রধান নির্বাচক স্পষ্টভাবে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’

বিসিবির মূল লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৬-৭ মাসের মধ্যেই বিশ্বকাপের দল থিতু করতে চায় ম্যানেজমেন্ট। তাই সাকিবের ফেরাটাও নির্ভর করছে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর। বাশার বলেন, ‘ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের নির্দিষ্ট প্ল্যান আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০