বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সখিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পর্যায়ে বালকদের ফাইনালে অংশ নেয় চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ১-০ গোল জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ হয় চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানভির হাসান।

এছাড়া বালিকাদের ফাইনালে অংশ নেয় চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয় লাভ করে। এতে ম্যান অব দ্য ম্যাচ হয় নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের আছিয়া পারভীন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোজাহিদ হোসেন, ইমরান হোসেন, রাসেল আহম্মেদ ও জাবেদ আলী।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সাআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জী, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ আল তারিক, চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাগফি আজম, সহকারী শিক্ষক রুহুল আমিন, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ইয়াসির আরাফাত লিপু, স্থানীয় সমাজসেবক আলমগীর হোসেন, সামছুর রহমান, আব্দুল খালেক, মকুবুল হোসেন, হুমায়ুন কবির, আবু তৈয়ব প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০