বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জুন ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দিয়ে মাথার উঁকুন মারেন স্কুল শিক্ষিকা

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দিয়ে মাথার উঁকুন মারানোর অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠা ওই শিক্ষিকার নাম শিউলি শারমিন।
তিনি উপজেলার কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয় সূত্র জানায়, স্কুলের পাশেই শিক্ষিকা শিউলি শারমিনের বাড়ি। তাই তিনি ইচ্ছেমতো খামখেয়ালিভাবে চলেন। শিক্ষার্থীদের দিয়ে স্কুল চলাকালীন সময়ে ক্লাস বাদ দিয়ে ছাত্রীদের দিয়ে মাথার উঁকুন মারান, হাত পা মেসেজ করানোসহ বাসাবাড়ির কাজ করিয়ে থাকেন বলে এলাকাবাসীর অভিযোগ।

এ ব্যাপারে স্কুলের সভাপতি গোলাম মাওলা বলেন, শিউলি শারমিন তিন বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে কর্তৃপক্ষ বা কারো অনুমতি না নিয়ে স্কুলের স্টিল আলমিরা, পুরাতন আসবাবপত্র, বই খাতাসহ অনেক সরঞ্জামাদি বিক্রি করে তিনি টাকা আত্মসাৎ করেন। সত্য কথা বলতে হয় প্রধান শিক্ষকের সঙ্গে ঝগড়া লেগেই থাকেন কেউ কাউকে মানতে পারেন না। কারণ হচ্ছে প্রধান শিক্ষক আকলিমা বেগম তিনি বর্তমান চেয়ারম্যানের নিকট আত্মীয়, অন্যদিকে সহকারী শিক্ষিকা শিউলি শারমিন সাবেক ইউপি চেয়ারম্যানের নিকট আত্মীয়।

এ বিষয়ে অভিযোগ ওঠা সহকারী শিক্ষিকা শিউলি শারমিন বলেন, মাঝেমধ্যে শরীর খারাপ থাকার জন্য স্কুলের এক ছাত্রী আমার ভাগ্নি হয় তাকে দিয়ে মাথার টিপিয়েছি। শরীর খারাপের জন্য একটু শুয়ে ছিলাম এজন্য আমার ও স্কুলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে হেট ম্যাডাম ভিডিও করে ছেড়ে দিয়েছে। তিনি গ্রামের দলগতভাবে আমার বিপক্ষ দলের লোক এজন্যই আমার পিছনে তিনি লেগেছে।

স্কুলটির প্রধান শিক্ষিকা আকলিমা বেগম জানান, শিউলি শারমিন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আমার নির্দেশনার তোয়াক্কা করেন না। তিনি স্কুল চলাকালীন সময় ছাত্রীদের দিয়ে ব্যক্তিগত কাজ করান এবং ক্লাস বাদ দিয়ে লাইব্রেরিতে ঘুমিয়ে থাকেন এমন ঘটনা নতুন নয়, প্রায়ই করেন। অনেকবার সতর্ক করে দেওয়ার পরেও তিনি ইচ্ছামত চলেন। তিনি প্রায় ২০ বছর ধরে একই স্কুলে থেকে এভাবে তিনি তার ইচ্ছেমতো চলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, শিউলি শারমিনের বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে কাজ করানোর একটা ভিডিও দেখেছি, তার অনিয়ম দুর্নীতির বিষয়ে বিভাগীয় মামলা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০