বাংলাদেশ, সোমবার, ১৮ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের শৈলখালী মাদ্রাসার জমি রক্ষার দাবিতে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসা’র ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ।

সোমবার (১৮ মে) দুপুরে মাদ্রাসার ওই জমি সংলগ্ন রাস্তার ওপর এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সুপার মাওলানা আব্দুল খালেক, ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আমিনুর রহমান, সদ্য সাবেক সুপার মাওলানা আব্দুল মাজেদ, জমিদাতা পরিবারের সন্তান ও শিক্ষক আল মামুন, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র আব্দুল জলিল প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির প্রাথমিক নাম ছিল ‘মোহাম্মাদিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা’। পরবর্তীতে ১৯৭৬ সালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম জি.এম. সামছুর রহমান ৪.৯৪ একর জমি ওই নামেই দান করেন। তবে তৎকালীন সময়ে মাদ্রাসার নামকরণ নিয়ে এলাকাবাসী ও পরিচালনা কমিটির মধ্যে আলোচনা হয়। মুসলিম শরিয়তের বিধান অনুযায়ী ‘মোহাম্মদ’ নাম উচ্চারণের সঙ্গে দরুদ পাঠের বিষয়টি বিবেচনায় এনে সবার মতামতের ভিত্তিতে রেজুলেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা’ রাখা হয়।

তারা আরও বলেন, এরপর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছে এবং সরকারের নীতিমালা অনুযায়ী নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। মাদ্রাসার উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষক নিয়োগসহ সকল প্রশাসনিক কার্যক্রমও ওই নামেই পরিচালিত হয়েছে।

বক্তাদের অভিযোগ, সম্প্রতি একটি পক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে এবং জমি নিয়ে জটিলতা সৃষ্টি করছে, যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। তারা দাবি করেন, প্রতিষ্ঠাতা জি.এম. সামছুর রহমান জীবিত থাকাকালে কখনো এ নিয়ে কোনো বিরোধ ছিল না। তার মৃত্যুর পর একটি পক্ষ নামকরণ ইস্যুকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি করছে।

বক্তারা জানান, ১৯৭৬ সালের সময় অনলাইন বা আধুনিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মাদ্রাসার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও রেজুলেশন খাতা নষ্ট হয়ে যায়। এ ঘটনায় তৎকালীন সুপার মাওলানা আব্দুল খালেক ১৯৮২ সালের ২৬ ডিসেম্বর শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৪৬) করেন।

মানববন্ধন থেকে বক্তারা উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জবরদখলকারীদের হাত থেকে মাদ্রাসার সম্পত্তি রক্ষা করে যাতে প্রতিষ্ঠানটি শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করতে পারে সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সভা

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প

পাচার হওয়া দুই নারীকে ফেরত দিলো ভারত

পাইকগাছায় ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে অবসর নিলেন বখতিয়ার আহমেদ

শ্যামনগরের শৈলখালী মাদ্রাসার জমি রক্ষার দাবিতে মানববন্ধন

কেশবপুর ভূমি অফিসে ফাইল নড়ে না টাকা ছাড়া, সেবার মান তলানিতে

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে ৭ দিনের ছুটির মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা দুই দিন

মাদক চোরাচালান লোডশেডিং ও ডাকাতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তুমুল আলোচনা

১০

মুশফিকুর রহিমের সেঞ্চুরি, পাকিস্তানের সামনে রান পাহাড়

১১

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

১২

সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম জব্দ

১৩

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে মিছিল, বনবিভাগের অফিসে হামলা, আহত ৫

১৪

কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

সুন্দরবনের অভয়ারণ্যে বনবিভাগের গুলিতে জেলে নিহত

১৬

আসামিপক্ষের সংবাদ সম্মেলন: নাটক সাজিয়ে মামলার অভিযোগ

১৭

৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬

১৮

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

১৯

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

২০
error: Content is protected !!