বাংলাদেশ, সোমবার, ১৮ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে বিএনপি সবসময় জনকল্যাণমূলক রাজনীতি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।

সোমবার পাইকগাছা উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার ২শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া অসচ্ছল ২০ জন নারীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং পড়াশোনা নির্বিঘ্ন করতে ২৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

একই দিন তিনি পাইকগাছার বিভিন্ন সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে অংশ নেন এবং গড়ইখালী বাইনবাড়িয়া সর্বজনীন শ্রী শ্রী বড় ঠাকুর পূজা উদযাপন কমিটি আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তার সাথে ছিলেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, জেলা রেডক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিএ সবুর, আহবায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শাহদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, ইমরান সরদার, স্বরজিৎ ঘোষ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সভা

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প

পাচার হওয়া দুই নারীকে ফেরত দিলো ভারত

পাইকগাছায় ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে অবসর নিলেন বখতিয়ার আহমেদ

শ্যামনগরের শৈলখালী মাদ্রাসার জমি রক্ষার দাবিতে মানববন্ধন

কেশবপুর ভূমি অফিসে ফাইল নড়ে না টাকা ছাড়া, সেবার মান তলানিতে

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে ৭ দিনের ছুটির মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা দুই দিন

মাদক চোরাচালান লোডশেডিং ও ডাকাতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তুমুল আলোচনা

১০

মুশফিকুর রহিমের সেঞ্চুরি, পাকিস্তানের সামনে রান পাহাড়

১১

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

১২

সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম জব্দ

১৩

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে মিছিল, বনবিভাগের অফিসে হামলা, আহত ৫

১৪

কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

সুন্দরবনের অভয়ারণ্যে বনবিভাগের গুলিতে জেলে নিহত

১৬

আসামিপক্ষের সংবাদ সম্মেলন: নাটক সাজিয়ে মামলার অভিযোগ

১৭

৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬

১৮

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

১৯

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

২০
error: Content is protected !!