বাংলাদেশ, সোমবার, ১৮ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে অবসর নিলেন বখতিয়ার আহমেদ

শ্যামনগর প্রতিনিধি: অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণ দেখিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অবসরগ্রহণ করেছেন নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ।

সোমবার (১৮ মে) নূরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অবসরগ্রহণের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বখতিয়ার আহমেদ নিজের ব্যক্তিগত পরিচয় তুলে ধরে বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের একজন সমর্থক ছিলাম। বর্তমানে আমার বয়স ৮০ বছরের ঊর্ধ্বে। বার্ধক্যজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য আমি আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে অবসর গ্রহণ করলাম।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে তিনি নিজ স্বাক্ষরিত একটি করে ঘোষণাপত্র তুলে দেন।

প্রসঙ্গত, বখতিয়ার আহমেদ নূরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে টানা ৮ বার দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে স্থানীয়রা জানান। বর্তমানেও তিনি সুনামের সঙ্গে ০৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সভা

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প

পাচার হওয়া দুই নারীকে ফেরত দিলো ভারত

পাইকগাছায় ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে অবসর নিলেন বখতিয়ার আহমেদ

শ্যামনগরের শৈলখালী মাদ্রাসার জমি রক্ষার দাবিতে মানববন্ধন

কেশবপুর ভূমি অফিসে ফাইল নড়ে না টাকা ছাড়া, সেবার মান তলানিতে

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে ৭ দিনের ছুটির মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা দুই দিন

মাদক চোরাচালান লোডশেডিং ও ডাকাতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তুমুল আলোচনা

১০

মুশফিকুর রহিমের সেঞ্চুরি, পাকিস্তানের সামনে রান পাহাড়

১১

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

১২

সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম জব্দ

১৩

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে মিছিল, বনবিভাগের অফিসে হামলা, আহত ৫

১৪

কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

সুন্দরবনের অভয়ারণ্যে বনবিভাগের গুলিতে জেলে নিহত

১৬

আসামিপক্ষের সংবাদ সম্মেলন: নাটক সাজিয়ে মামলার অভিযোগ

১৭

৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬

১৮

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

১৯

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

২০
error: Content is protected !!